ফুটবল ইতিহাসের প্রায় সব বড় ট্রফি ও ব্যক্তিগত অর্জন নিজের করে নেওয়া লিওনেল মেসি এখনও থামতে রাজি নন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন সামনে রেখে ক্যারিয়ারের অন্যতম কঠোর শারীরিক প্রস্তুতিতে নেমেছেন এই মহাতারকা।
আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ৩৮ বছর বয়সেও মেসি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করছেন। শুধু ক্লাবের নিয়মিত অনুশীলন নয়, ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন ‘ডাবল শিফট’ ট্রেনিং করছেন তিনি।
আর্জেন্টাইন শো ‘লো দেল পোলো’-তে ডি পল বলেন, গত দুই থেকে তিন মাস ধরে তারা দুজন গোপনে একটি হাই-ইনটেনসিটি ফিটনেস প্রোগ্রাম অনুসরণ করছেন। বিশ্বকাপের মঞ্চে যাতে বয়স বা কম প্রতিযোগিতামূলক লিগে খেলার প্রভাব না পড়ে, সেজন্যই এমন প্রস্তুতি।
ডি পল বলেন, “আমরা ক্লাবের রুটিনের বাইরে গিয়ে আলাদা ট্রেনিং প্ল্যান করেছি। নিজেদের সেরা ফিটনেসে নিতে আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করছি। এমনকি ব্যক্তিগত ট্রেইনারকেও মায়ামিতে নিয়ে এসেছি।”
তিনি আরও বলেন, “বিশ্বকাপ যত কাছে আসছে, সেটা আমাদের চিন্তায় আরও বেশি জায়গা করে নিচ্ছে। এটা নিয়ে না ভাবা অসম্ভব।”
মেসির এই অতিরিক্ত পরিশ্রমের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে মাঠেও। মেজর লিগ সকারে চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। মাত্র ১২ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে রয়েছে আরও ৬টি অ্যাসিস্ট।
বিশেষ করে তার গতি, বক্সের ভেতরে পজিশন নেওয়ার দক্ষতা এবং ম্যাচে প্রভাব বিস্তারের ক্ষমতা আবারও নতুনভাবে ফুটে উঠছে। তরুণ ও শক্তিশালী ডিফেন্ডারদের বিপক্ষেও অনায়াসে আধিপত্য দেখাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সম্প্রতি মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি ২-০ গোলে হারিয়েছে পোর্টল্যান্ড টিম্বার্সকে। এই ম্যাচের মধ্য দিয়ে ক্লাবটি তাদের নতুন ২৬ হাজার আসনের স্টেডিয়ামে প্রথম প্রতিযোগিতামূলক জয় পায়।
এদিকে বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে প্রাথমিক দল নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। তবে দলে মেসির উপস্থিতি যে অবিচ্ছেদ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
ডি পলের মন্তব্যের পর একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে—বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে মেসি ও আর্জেন্টিনা এবারও সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত। ফুটবলের এই ক্ষুদে জাদুকর যেন আবারও বিশ্বকে জানিয়ে দিলেন, তার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি।