ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় একটি কার্যালয়ে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার কাজীপাড়ার ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর মহল্লার ইয়াছিন বাবু, কাজীপাড়ার শাহীন সরকার ও রোমান শাহ এবং নবীনগর উপজেলার রাজীব বণিক।

এসআরবি-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে ওই কার্যালয়ে অনলাইন জুয়া পরিচালনার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্থানীয় পর্যায়ের অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি। তারা কমিশনের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন। পাশাপাশি খেলোয়াড়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়ের করে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ