নাসিরনগর সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে ছাত্রদলের হেল্প ডেস্ক।

IMG-20260920-WA0007
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক কার্যক্রম শুরু করেছে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
হেল্প ডেস্কে ভর্তিচ্ছু নবাগত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়া সহজ করতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি বলেন, নবাগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমকে সহজ ও নির্বিঘ্ন করতে আমাদের এ হেল্প ডেস্কের আয়োজন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন হেল্প ডেস্ক কার্যক্রম চলবে। এ সময় একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খায়রুল বাসার রনি, যুগ্ম আহ্বায়ক শাকিল সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সভাপতি মঈনউদ্দীন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তনয় দেব, কলেজ ছাত্রদল ব্যবসায়িক শাখার সাধারণ সম্পাদক মালেক মিয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন চৌধুরী, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি রাকিব চৌধুরী, গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন খাঁনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ