— বিজ্ঞাপন —

বৃষ্টিতে বাতিল এশিয়া কাপ ব্লাইন্ড টি-টোয়েন্টি ফাইনাল, রানরেটে চ্যাম্পিয়ন পাকিস্তান

ঢাকাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
74498
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

খেলাধুলা ডেস্ক: ২০ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

এশিয়া কাপ ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ঢাকাতে অনুষ্ঠিত পাকিস্তান ও ভারতের মধ্যকার কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি ক্রমাগত বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় টুর্নামেন্টের নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।

প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পূর্বে গত ৭ নভেম্বর সমস্ত অংশগ্রহণকারী সদস্য দেশকে টুর্নামেন্টের যাবতীয় নিয়মাবলী পাঠানো হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিল, রান রেট এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ভারত থেকে এগিয়ে থাকার কারণে পাকিস্তানকে ট্রফি প্রদান করা হয়।

লিগ পর্বে পাকিস্তানের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তারা একে একে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভারতকে পরাজিত করে। পুরো লিগ পর্বের তিনটি ম্যাচেই জয়লাভ করে পাকিস্তান পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে প্রবেশ করেছিল।

বৃষ্টির কারণে ফাইনাল পণ্ড হওয়া এবং পাকিস্তানকে বিজয়ী ঘোষণার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে অসন্তোষ দেখা যায়। সিদ্ধান্ত মেনে না নিয়ে ভারতীয় দলটি সমাপনী অনুষ্ঠান বয়কট করে স্টেডিয়াম ত্যাগ করে।

পরবর্তীতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শাহজাদ আকবর সুবহান এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার।

সূত্র: ARY News Urdu

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗