আন্তর্জাতিক ডেস্ক: ২০ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন
পাকিস্তানের করাচির মলির ক্যান্টনমেন্ট এলাকায় এক নাগরিককে অপহরণ করে মোটা অংকের মুক্তিপণ আদায়ের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তার সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। মলির ক্যান্টনমেন্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মূল অভিযুক্তের নাম রসুল বখশ কাথিয়ান, যিনি অ্যান্টি-ভেহিকেল লিফটিং সেলের (এভিএলসি) চিফ ইনভেস্টিগেশন অফিসার (ডিআইও) হিসেবে কর্মরত ছিলেন। তার সহযোগীর নাম ফয়সাল সদাকাত। অপহৃত ব্যক্তির সনাক্তকরণের ভিত্তিতেই তাদের দুজনকে হেফাজতে নেওয়া হয়।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর মলির ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে মোহাম্মদ শান নামের এক নাগরিককে অপহরণ করা হয়। এই অপহণের ঘটনায় একটি সরকারি পুলিশ ভ্যান ব্যবহার করেছিলেন অভিযুক্তরা।
ঘটনার পর অপহৃতের পরিবার মলির ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে বলা হয়, অপহণের ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
পরবর্তীতে মনজুর কলোনি এলাকায় ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ১ কোটি রুপি মুক্তিপণ হিসেবে আদায় করে অভিযুক্তরা। টাকা পাওয়ার পর অপহৃত নাগরিককে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার তদন্তে মলির ক্যান্টনমেন্ট থানার অপারেশন ও ইনভেস্টিগেশন ব্রাঞ্চ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তা এবং তার সহযোগীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই অপরাধচক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে আরও তদন্ত চালানো হচ্ছে।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।