আশুগঞ্জে ধর্ষণের পর ৭ বছরের শিশুর মৃত্যু, কিশোর আটক

37958
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের ঘটনায় গুরুতর আহত ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, আন্দিদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ২টা ৩০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে জাহিদুল ইসলামকে আটক করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗