ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনের সফরে আসছেন এমপি নাদিয়া পাঠান পাপন
মোশারফ হোসেন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সংরক্ষিত মহিলা আসন-৩২-এর সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন তিন দিনের সফরে ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ থেকে পাঠানো একটি ডিও পত্রে তাঁর এ সফরসূচি জানানো হয়েছে। স্মারক নম্বর—বা/জা/জ/৩৩২/ম৩২/২০২৬/সে/২৪; তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬। এমপির ব্যক্তিগত সহকারী মো. হুমায়ন কবির হিমেল স্বাক্ষরিত ওই পত্রে সফরের বিস্তারিত কর্মসূচি উল্লেখ করা হয়েছে।
সফরসূচি
৩০ সেপ্টেম্বর, বুধবার:
সকাল ৭টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন নাদিয়া পাঠান পাপন। বিকেল ৪টায় নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে যোগ দেবেন। পরে সন্ধ্যা ৭টায় চান্দুরায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
১ অক্টোবর, বৃহস্পতিবার:
সকাল ১১টায় রামপুর-বিক্ষিনগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৪টায় নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডাঘাটে তিতাস নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাতে চান্দুরায় নিজ বাসভবনে অবস্থান করবেন।
২ অক্টোবর, শুক্রবার:
বিকেল ৩টায় চুট্টা ইউনিয়নের আজমপুর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি ও সমাবেশে যোগ দেবেন। সফর শেষে সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে রেলপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী থাকবেন।
এদিকে সফরসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর ও নাসিরনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অফিসার ইনচার্জদের (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনের সফরে আসছেন এমপি নাদিয়া পাঠান পাপন
এদিকে সফরসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর ও নাসিরনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অফিসার ইনচার্জদের (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
জয়পুরহাটে ৯ বছরের শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
মালয়েশিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ ইয়াসিন-তরিকুল
সোমবার, ১৪ জুলাই ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।