— বিজ্ঞাপন —

ডাঃ নোয়াব মিয়া চৌধুরীর সুস্থতা কামনায় চিলোকুট হুব্বে রাসুল (ﷺ) ইসলামী সংগঠনের বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল

সংগঠনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাও. আবু তালহা ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. নুর উদ্দিনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রফিক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 চিলোকুট হুব্বে রাসুল (ﷺ) ইসলামী সংগঠনের অন্যতম উপদেষ্টা, গ্রামের প্রবীণ মুরুব্বি, বিশিষ্ট দানবীর, শালিসকারক, দরবার শরীফ চিলোকুটের অন্যতম খাদেম ও মানবতার ফেরিওয়ালা এবং মাদার রাজিয়া ফাউন্ডেশনের পরিচালক দানবীর আল মুমিন চৌধুরীর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব ডাঃ মুহাম্মদ নোয়াব মিয়া চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চিলোকুট হুব্বে রাসুল (ﷺ) ইসলামী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, চিলোকুট ঈদগাহ মাঠসংলগ্ন হাবিব উল্লাহ চৌধুরী মার্কেটে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাও. আবু তালহা ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. নুর উদ্দিনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত ছিলেন নাসিরনগর রতনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও. মনিরুজ্জামান হানাফি, চিলোকুট হুব্বে রাসুল (ﷺ) ইসলামী সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শফিকুল ইসলাম মনু মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল সুন্নী ঐক্য ফোরামের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, সাদেকপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাজী মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ কামাল উদ্দিন, হাফেজ মাও. শরিফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ তারেকুজ্জান, মুহাম্মদ রুপ মিয়া, মুহাম্মদ মিজান মিয়া, মুহাম্মদ চান মিয়া, মুহাম্মদ ফিরুজ মিয়া, মুহাম্মদ কাশেম মিয়া, মুহাম্মদ শাহ আলম, হাফেজ মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ আল আমিনসহ আরও অনেকে।

— বিজ্ঞাপন —

মাহফিলে আলহাজ্ব ডাঃ মুহাম্মদ নোয়াব মিয়া চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। একই সঙ্গে চিলোকুট গ্রামের সকল মরহুম-মরহুমার রুহের মাগফিরাত এবং অসুস্থ সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ডাঃ নোয়াব মিয়া চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗