— বিজ্ঞাপন —

‎আমেরিকা প্রবাসী ‎মোঃ খোর্শেদ আলমের খোলা আবেদন ‎ ‎

16626
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‎একটি খোলা আবেদন – অনেক দিনের আশা আর আকাঙ্ক্ষা নিয়ে মৈন্দ স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু। এটি দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। আমাদের সিনিয়রদের ভিত্তির উপর আরেকটু সংযোজন। পড়ালেখা শেষে, যে সময় একটা পরিচ্ছন্ন অফিস আর গোচানো ভবিষ্যতের স্বপ্নে ছেলেরা বিভোর থাকে, সেই আয়েশকে পাশে ঠেলে ৪১ বৎসর পুর্বে আমাদের শ্রদ্ধেয় সিনিয়রা, একটি দুর্দান্ত যাত্রার সূচনা করে। তাঁদের সবাইকে সশ্রদ্ধ স‍্যালুট।

‎

— বিজ্ঞাপন —

‎স্কুলের প্রারম্ভে ৮৫ সালে আমরা তখন বিশ্ববিদ্যালয়ে ঠকবকে যুবক। অনেক টানাপোড়েনের মাঝেও দুচালা ক্লাবঘরে ষষ্ঠ শ্রেণির প্রথম ক্লাস ছিল দীর্ঘ প্রতীক্ষার এক স্বপ্নময় সূচনা। স্কুলের এই দৃশ্য শুধু আমাদের নয়, গোটা এলাকায় সবার মাঝে এক অদৃশ্য টকবগে আবেগ। প্রচন্ড আর্থিক দৈন্যতা মাঝেও অদম্য দুঃস্বাহসিক ইচ্ছাশক্তি আর পিছিয়ে পরা জনপদে ভবিষ্যতের একটি আলোকিত জনগোষ্ঠীই তৈরি করাই ছিল তাদের এই ত‍্যাগ আর অনুপ্রেরণার উৎস। তাদের এই ইচ্ছাশক্তির উপর সম্মিলিত প্রচেষ্টায় আরেকটু সংযোজন – এই কলেজের যাত্রা। যাত্রা পথে অনেক সীমাবদ্ধতা আছে- তবুও চলতে হবে। একটু দুস্কর তবে অসম্ভব নয়। ‍লক্ষে পৌঁছুতে কতগুলো করনীয় বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দীর্ঘদিনের অনিয়ম এখানে নিয়ম হয়ে গেছে। সকল শ্রেণিতেই সুষ্ঠ পাঠদানের একটি সুস্থ পরিবেশ আনা জরুরি। নিয়মে ফিরানোর কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত পর্যবেক্ষণে রাখা আবশ্যক।

‎

‎শিক্ষক-শিক্ষিকার কাছে আবেদন – আপনারা পাঠদানে প্রস্তুত হয়ে সময়মত ক্লাসে আসুন। ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করুন এবং ধারাবাহিক ভাবে পাঠ পরিক্রমায় মূল্যায়ন পদ্ধতি অব‍্যাহত রাখুন। দুর্বলের প্রতি অধিক মনোযোগী হয়ে প্রয়োজনে অবিভাবকদের এ বিষয়ে সক্রিয় করুন। বই এর বাইরে extra curricula – বিতর্ক, বাচনভঙ্গী, পুস্তক পাঠ, খেলাধুলার আয়োজন এবং এ বিষয়ে তাদের উৎসাহী করা উচিত। আপনার পাঠদান, আচরণবিধি, বাচনভঙ্গী, ব্যক্তিত্ব তাদের কাছে অনুকরণীয়। এ বিষয়ে আপনাদের অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন। ষষ্ঠ থেকে দ্বাদশ, পাঠদানের একটি সুস্থ ও নিয়মতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে continuous monitoring আবশ্যক।

‎

‎ছাত্রছাত্রীদের বলতে চাই- তোমরা কে কী হতে চাও – তোমাদের লক্ষ্য নির্ধারণ কর। লক্ষ নির্ধারণ করে তোমাদের প্রধান কাজ- লক্ষে পৌঁছানোর সংগ্রাম। যার ইচ্ছা যত প্রবল – তার যাত্রা তত সহজ। লেখাপড়ার পাশাপাশি- বাচনভংঙ্গী, বিতর্ক, টিমওয়র্ক, খেলাধুলা এসবে মনোযোগী হও। তোমাদের স্বপ্নের সীমারেখার দরকার নেই।তোমার প্রবল ইচ্ছা আর কঠোর পরিশ্রম তোমাকে লক্ষে পৌঁছে দেবে।

‎

‎এলাকাবাসীর কাছে আবেদন – যাত্রা শুরু এক বিষয়- লক্ষে পৌঁছানো কিছুটা দুষ্কর। লেখাপড়ার মান, পরিবেশ, শৃংখলা, ফলাফল এবং অবকাঠামোর উন্নয়ন লক্ষে পৌঁছানোর পুর্বশর্ত। বিদ্যমান অনিয়ম, শিক্ষক-অবিভাবকদের উদাসীনতা আর দীর্ঘমেয়াদি সঠিক পর্যালোচনার অভাবে অভ‍্যস্ত প্রতিষ্ঠাকে আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করে লক্ষমাত্রা অর্জনে একটি ধারাবাহিক পরিকল্পনা ও পরিচালনা আবশ্যক। এ বিষয়ে MPO ভুক্তি হওয়া পর্যন্ত নির্বাচন পদ্ধতির পরিহারে এলাকাবাসীর প্রতিশ্রুতি একটি জরুরি এবং সময়োপযোগী পদক্ষেপ।

‎

‎ছাত্র/যুবকদের উদ্দেশ্যে বলতে চাই – এলাকার মেধাবীরা – যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদানে প্রতিষ্ঠিত তাদের সংযুক্ত করে, আমাদের প্রতিষ্ঠানটি নিরবিচ্ছিন্ন মনিটরিং এর মাধ্যমে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা হচ্ছে। তোমাদের সহযোগিতা অনেক জরুরী। খেয়াল রাখো তোমার পাশের বাড়ির বাচ্চাটি যেন ঠিকমতো স্কুলে আসে এবং পারিপার্শীক ঝামেলা মুক্ত থাকে। প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখো। যদি সত্যি একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ে তুলতে পার – এটি হবে এলাকা আলোকিত করার এক অনন্য উৎস। আজকের সার্থকতাই অদূর ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তোমাদের উপর অর্পিত দায়িত্বকে সহজ করে তুলবে।

‎

‎ইতোমধ্যেই স্কুলের পরিবেশের পরিবর্তন লক্ষণীয়। এই পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় অনেক কাজ বাকি। দীর্ঘদিনের অনিয়ম দূর করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন। নিয়মের বাস্তবায়ন দীর্ঘ অনিয়মে অভ‍্যস্ত পরিবেশকে কিছুটা আলোরিত করবে। যে কোনো অন‍্যায় আনুকূল্য বা আবদার থেকে বিরত থাকুন।  আপনার বাচ্চা রীতিমতো স্কুলে আসছে কিনা খবর নিন। প্রয়োজনে তার ক্লাস টিচারের সাথে যোগাযোগ করুন। বাচ্চার অগ্রগতি নিয়ে আলোচনা করুন। আপনার বাচ্চাটি সঠিকভাবে গড়ে উঠলেই প্রতিষ্ঠানটিও ভালভাবে গড়ে উঠবে।

‎

‎আমাদের এই সম্মিলিত যাত্রা শুভ হোক, একটি সুস্থ ও শিক্ষিত প্রজন্ম গড়ে উঠুক- একদিন যারা হবে এই ধারাবাহিকতার অগ্রদূত।

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗