— বিজ্ঞাপন —

‎চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল মিয়ার

‎বাবুল মিয়া বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের ন্যায় বিচারক হতে চাই।” তিনি চান্দুরা ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তার নির্বাচনী প্রত্যয়ের মূল বক্তব্য হিসেবে রয়েছে— “প্রবাসীর কষ্ট বোঝে যে, চান্দুরার নেতা হবে সে—বাবুল মিয়া।”
16917
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‎চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল মিয়ার

‎

‎মোশাররফ হোসেন

— বিজ্ঞাপন —

‎বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

‎

‎ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন প্রবাসী ও ব্যবসায়ী বাবুল মিয়া। সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ন্যায়বিচার, প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং আধুনিক ইউনিয়ন গড়ার বিষয়ে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন।

‎

‎বাবুল মিয়া বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও জন্মভূমি চান্দুরার মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। প্রবাসে কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

‎

‎তার বক্তব্যে তিনি স্থানীয় সালিশ-বিচারে নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তার দাবি, এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে তিনি কাজ করতে চান।

‎

‎চেয়ারম্যান নির্বাচিত হলে প্রবাসীদের জন্য ইউনিয়ন পরিষদে আলাদা সেবা ডেস্ক চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাবুল মিয়া। একই সঙ্গে প্রবাসীদের জায়গা-জমি সংক্রান্ত হয়রানি ও দখলচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

‎

‎ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে বাবুল মিয়া বলেন, চান্দুরা বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নতুন উদ্যোগ নেওয়া হবে।

‎

‎এছাড়া ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমকে আরও আধুনিক ও ডিজিটাল করার পাশাপাশি পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎

‎বাবুল মিয়া বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের ন্যায় বিচারক হতে চাই।” তিনি চান্দুরা ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

‎

‎তার নির্বাচনী প্রত্যয়ের মূল বক্তব্য হিসেবে রয়েছে— “প্রবাসীর কষ্ট বোঝে যে, চান্দুরার নেতা হবে সে—বাবুল মিয়া।”

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗