— বিজ্ঞাপন —

‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ‎

‎মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। ‎ ‎
18670
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‎ ‎ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ‎

 ‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎

— বিজ্ঞাপন —

এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ‎ ‎মঙ্গবার (২০ অক্টোবর) সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া বাজারে হাইওয়ে রোডের উত্তর পার্শে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারিউড়া উত্তর পাড়ার বাসিন্দা মুহাম্মদ আব্দুল কাদির মিয়ার ১৪ বছর বয়সী মেয়ে মিমের প্রতি নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো হয়। ‎ ‎

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াগাও ইউনিয়ন বাংলাদেশ জমায়েতে ইসলামির সেক্রেটারি মাওলানা আমিরুল হক মুন্সী, বক্তব্য রাখেন বারিউড়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম (মিঠু মাস্টার) হাফেজ মুহাম্মদ আফসার, উপস্থিত ছিলেন সমাজ সেবক আলীআকবর সর্দার, বসির উদ্দিন বসু সর্দার, আব্দুস সালাম, আক্তার মিয়া, হুমায়ুন মিয়া, যোবায়ের মিয়া, আরিফুল হক মুন্সী, সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমূখ। ‎

 ‎মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। ‎ ‎

পুলিশের তথ্যমতে, এ ঘটনায় বাহার ও নাইম নামে দুজনকে গ্রেপ্তাার করা হয়েছে। ‎ ‎মানববন্ধনের আয়োজক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক ও সাধারণ জনগণ। ‎ ‎মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, শিশু মিমের প্রতি সংঘটিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাসির রায় নিশ্চিত করতে হবে। ‎

 ‎এবিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুইঁয়ার সাথে ফোনে যোগাযোগ কর হলে, তিনি জানান মামলা তদন্তাধীন রয়েছে, দুইজ আসামী গ্রেফতার করা হয়েছে, বাকি আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‎ 

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗