— বিজ্ঞাপন —

খুলনায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইকে তিন মাসের কারাদণ্ড

খুলনার ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আনিসুর রহমান পলাশ নামে এক কসাইকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
dumuria-google-map-n-1792836797
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২৪ অক্টোবর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়া উপজেলায় ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিক্রি করার অভিযোগে আনিসুর রহমান পলাশ (৪০) নামে এক কসাইকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত পলাশকে পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা ক্যাম্পের এসআরবি-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোয়েল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং এই দণ্ডাদেশ দেন।

স্থানীয় ও বিএনপি নেতা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আনিসুর রহমান পলাশ কাঞ্চনপুর গ্রামের লুৎফার রহমানের ছেলে। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সরদার আবদুল মালেক জানান, দীর্ঘদিন ধরে পলাশসহ একটি চক্র প্রতিনিয়ত ঘোড়া জবাই করে সাধারণ মানুষের কাছে গরুর মাংস বলে বিক্রি করে আসছিল।

এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ জানান, কাঞ্চনপুর এলাকায় একটি চক্র ঘোড়া জবাই করে প্রতারণার মাধ্যমে তা গরুর মাংস হিসেবে বিক্রি করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে চক্রের প্রধানকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযান চলাকালে চক্রের অন্য ৪-৫ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তবে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি নিশ্চিত করা এবং বাজারজাতকরণে প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗