— বিজ্ঞাপন —

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।
64025
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

ঘটনার পর পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনা সত্য।

এ ঘটনায় পুলিশ বিভাগ ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗