— বিজ্ঞাপন —

সরাইলের মলাইশ রাধামাধব মন্দিরে বিশ্বশান্তি কামনায় ৪৩তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশ গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মলাইশ রাধামাধব মন্দিরে ১ দিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং ৩ দিনব্যাপী ৪৩তম মহাহরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে
1000123141
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; sv:16.2.12.0.W30; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

অসীম চন্দ্র দাস  (ব্রাহ্মণবাড়িয়া)।

বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশ গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মলাইশ রাধামাধব মন্দিরে ১ দিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং ৩ দিনব্যাপী ৪৩তম মহাহরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

— বিজ্ঞাপন —

ধর্মীয় এই মহোৎসবকে কেন্দ্র করে মলাইশ বাজার সংলগ্ন রাধামাধব মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা বর্ণিল তোরণ, আলোকসজ্জা ও সুদৃশ্য প্যান্ডেলে সজ্জিত করা হয়। উৎসবের প্রথম দিনে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত কীর্তনিয়া দলগুলো সুমধুর সুরে ও ভক্তিভাবাপন্ন পরিবেশে অখণ্ড হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। এ সময় স্থানীয় অধিবাসীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর সমাগমে পুরো মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

ধর্মীয় এই আয়োজন উপলক্ষে মন্দিরের চারপাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। গ্রামের স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে আসা দোকানিরা মিষ্টান্ন, খেলনা, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী ও নানা রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন। এই সময় দোকানগণ বলেন এই বছর তেমন ভক্তরা আসেনি কিন্তু যেই পরিকল্পনা ছিলো এই বছর গত বছরের মতো ভক্তরা আসবে। কিন্তু ছাত্র -ছাত্রীদে পরীক্ষা থাকায় উৎসবের এই বছর ভক্তরাগণের নেই। তাই বিক্রি আছে তবে এমন বেশি লাভবান হবে না।

এতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পুরো এলাকায় এক উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যে প্রতিবছরের মতো এবার ভক্তগণের মোটা-মুটি আগমন থাকলেও অনেক সুন্দর শান্তিপূন ভাবে আমাদের ৪৩ম আজ সহ তিন ধরে মহা হরিনাম সংকীর্তন সাথে মহাপ্রসাদ বিতরণ মাধ্যমে  গ্রামবাসী ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বাৎসরিক এই ধর্মীয় মহোৎসব সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗