— বিজ্ঞাপন —

শখ থেকে পেশা, ফটোগ্রাফিতে সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন ‘আশির্বাদ’

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে উঠে আসা এই তরুণ একদিকে CSE শিক্ষার্থী, অন্যদিকে আশু ফটোগ্রাফি -এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ফটোগ্রাফিতে একাধিক সম্মাননা অর্জনের পর এবার আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিষ্ঠানকে পরিচিত করার স্বপ্ন দেখছেন তিনি।
1000411609
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জামালপুরের দেওয়ানগঞ্জের একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু হওয়া স্বপ্নের পথচলা আজ তাঁকে নিয়ে এসেছে পেশাদার ফটোগ্রাফির জগতে। পরিবারের প্রত্যাশা ছিল পড়াশোনা শেষ করে প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তবে নিজের সৃজনশীল চিন্তা, ক্যামেরার প্রতি ভালোবাসা এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে ভিন্ন এক পরিচয় গড়ে তুলছেন তরুণ ফটোগ্রাফার আব্দুল্লাহ আল আবরার আশির্বাদ। বর্তমানে ২৬ বছর বয়সী এই তরুণ একদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী, অন্যদিকে পেশাদার ফটোগ্রাফি প্রতিষ্ঠান আশু ফটোগ্রাফি -এর (CEO ও Owner) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুল্লাহ আল আবরার আশির্বাদের বেড়ে ওঠা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একটি ছোট্ট গ্রামে। তাঁর শিক্ষাজীবনের সূচনা বাউল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তী সময়ে জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে কলেজজীবন সম্পন্ন করেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি সৃজনশীলতার প্রতি তাঁর আগ্রহ ছোটবেলা থেকেই। বিশেষ করে কলেজজীবনে ফটোগ্রাফির প্রতি ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। Canon 1300D ক্যামেরা হাতে নিয়ে শুরু হয় তাঁর ফটোগ্রাফির অনুশীলন। প্রথম দিকে আউটডোর ফটোগ্রাফি এবং বিভিন্ন মডেলের পোর্ট্রেট ফটোগ্রাফির মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে থাকেন তিনি। নিজের পছন্দের পেশায় প্রতিষ্ঠিত হওয়ার যাত্রায় পারিবারিক প্রত্যাশা ছিল অন্যতম চ্যালেঞ্জ। পরিবারের ইচ্ছা ছিল, পড়াশোনায় মনোযোগ দিয়ে একজন প্রতিষ্ঠিত প্রকৌশলী হিসেবে নিজেকে গড়ে তুলবেন তিনি। কিন্তু ফটোগ্রাফির প্রতি তাঁর ভালোবাসা তাঁকে বারবার টেনেছে ক্যামেরার লেন্সের সামনে ও পেছনের সৃজনশীল জগতে। পড়াশোনার পাশাপাশি নিজের আগ্রহকে ধরে রাখতে বিভিন্ন ওয়েডিং ও ইভেন্ট ফটোগ্রাফির কাজ করতেন তিনি।

— বিজ্ঞাপন —

একদিকে একাডেমিক দায়িত্ব, অন্যদিকে ফটোগ্রাফির কাজ—দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন। অবশেষে ২০১৯ সালে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুল্লাহ আল আবরার আশির্বাদ। সেই থেকে নিয়মিত কাজ, নতুন অভিজ্ঞতা এবং দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে নিজের পেশাগত অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। 

ফটোগ্রাফিতে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে অর্জনের তালিকায় যুক্ত হয়েছে একাধিক সম্মাননা। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে সাভেরা স্টার শোবিজ আওয়ার্ড , ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং গোল্ডেন এচিভার্স আওয়ার্ড। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে আরও পুরস্কার ও স্বীকৃতি অর্জনের কথা জানিয়েছেন তিনি। 

বর্তমানে আশু ফটোগ্রাফি-এর CEO ও Owner হিসেবে কাজ করছেন আশির্বাদ। নিজের সৃজনশীল কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও সুপরিচিত করে তোলা এবং পেশাদার ফটোগ্রাফির ক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশির্বাদের লক্ষ্য কেবল ব্যক্তিগত পরিচিতি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি চান,আশু ফটোগ্রাফি একদিন আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি ফটোগ্রাফি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হোক। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কাজের সুযোগ তৈরি করা এবং আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য প্রতিষ্ঠান ও বড় কোম্পানির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্যতম অংশ একটি পূর্ণাঙ্গ প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করা। সেখানে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ভিডিও প্রোডাকশনসহ সৃজনশীল কাজের বিভিন্ন বিভাগ থাকবে। একটি দক্ষ ও অভিজ্ঞ টিম গড়ে তুলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নেতৃত্ব দিতে চান তিনি।

আব্দুল্লাহ আল আবরার আশির্বাদের পথচলায় বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো, তিনি উচ্চশিক্ষা ও পেশাদার ফটোগ্রাফিকে পাশাপাশি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁর কাছে ফটোগ্রাফি কেবল ছবি তোলার পেশা নয়; বরং মানুষের অনুভূতি, জীবনের বিশেষ মুহূর্ত এবং সময়ের গল্পকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরার একটি সৃজনশীল মাধ্যম। একটি ছোট্ট গ্রামের পরিবেশ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, পেশাদার ফটোগ্রাফি এবং নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা—সবকিছু মিলিয়ে তাঁর যাত্রা একজন স্বপ্নবান তরুণের আত্মপরিচয় গড়ার গল্প। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ ও প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরতে চান তিনি। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় অভিজ্ঞতা, দক্ষতা এবং একটি শক্তিশালী সৃজনশীল টিম গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন আশির্বাদ। ক্যামেরার লেন্সে মুহূর্তকে গল্পে রূপ দেওয়ার যে স্বপ্ন নিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নকে এবার আন্তর্জাতিক পরিচিতির পর্যায়ে নিয়ে যাওয়াই আব্দুল্লাহ আল আবরার আশির্বাদের পরবর্তী লক্ষ্য।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗