পিরিয়ড অবস্থায় ওমরাহর ইহরাম বাধা যাবে কি না

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নারীরা পিরিয়ড বা মাসিক অবস্থায় থাকলেও ওমরাহর ইহরাম বাধতে পারবে, তালবিয়াও পড়তে পারবে। তবে এ অবস্থায় তাওয়াফ করা ও নামাজ পড়া জায়েজ হবে না। ইহরাম বাধার পর নারীরা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে। পিরিয়ড বন্ধ হলে তাওয়াফ ও সাঈ করে ওমরাহ সম্পন্ন করবে। ইহরাম বাধার পর তাওয়াফের আগে পিরিয়ড শুরু হলেও একই হুকুম।

 

 

যদি সফরের সময়কাল শেষ হয়ে আসে, কিন্তু পিরিয়ড বন্ধ না হয়, তাহলে সফরের শেষ দিকে ওই অবস্থায়ই ওমরাহর তাওয়াফ করে নেবে। তারপর ওমরাহর সাঈ করবে এবং চুল কেটে হালাল হয়ে যাবে। আর অপবিত্র অবস্থায় ওমরাহর তাওয়াফ করার কারণে একটি দম দেবে। অর্থাৎ হারাম এলাকায় একটি ছাগল বা দুম্বা জবাই করবে।

 

ওমরাহর তাওয়াফ করে ফেলার পর যদি কোনো নারীর পিরিয়ড শুরু হয়, তাহলে সে সাঈসহ ওমরাহর অন্যান্য কাজ পিরিয়ড অবস্থায়ই করতে পারবে।

সূএ:জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ