টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১০ জন।

শুক্রবার (২৩ মে) বেলা ৩ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার মুলিয়া নামক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিহনের একটি বাস মুলিয়া নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে খুঁটির সঙ্গে দেখা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যায় এবং আহত হন ১০/১২ জন যাত্রী। পরে পুলিশ খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ