সিলেট সদর প্রতিনিধি,পবিত্র ঈদ-উল-আযহার দিনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাতজন পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের দিন শনিবার ৭ জুন ২০২৫, জুলাই ওয়ারিয়র্স সিলেট জেলা”র সদস্য সচিব ওয়াহিদ ঊমায়ের ও সদস্য নাইমুর রাহমান শহীদদের বাড়ি বাড়ি গিয়ে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও কোরবানির মাংস পৌঁছে দেন।
ওয়াহিদ ঊমায়ের জানান, বিগত রোজার ঈদে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ নিজে গোলাপগঞ্জ এসে প্রত্যেক শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ও উপহার দিয়েছিলেন। এবারের ঈদেও তিনি শহীদ পরিবারের কথা মনে রেখে কোরবানির মাংস পাঠিয়েছেন।
ব্যারিস্টার জুনেদ এক বার্তায় বলেন,
“বাংলাদেশের মানুষ আজ শান্তিতে ঈদ পালন করছে, আনন্দ ভাগাভাগি করছে—এই শান্তি ও আনন্দের পেছনে যাদের ত্যাগ রয়েছে, তারাই আমাদের শহীদ। আমরা সেই শহীদদের পরিবারের সঙ্গে আমাদের ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই।”
সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের মধ্যে কোরবানীর মাংস বিতরণ
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
দাউদকান্দিতে পিকআপের গোপন কুঠুরিতে ৩৬ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শক্তি কখনো আঘাত করার জন্য নয়— বরং সুরক্ষা, শান্তি ও বিশ্বাস তৈরির জন্য
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।