— বিজ্ঞাপন —

পথিকটিভিতে যুক্ত হলেন মোশারাফ হোসেন, দায়িত্ব পেলেন বিজয়নগর উপজেলা প্রতিনিধি হিসেবে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিজয়নগর উপজেলার সংবাদ এখন আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে যাবে বিশ্বব্যাপী বাংলাভাষী দর্শকদের কাছে। এই লক্ষ্যকে সামনে রেখে পথিক টেলিভিশনের প্রতিনিধি টিমে যুক্ত হলেন অভিজ্ঞ গণমাধ্যমকর্মী মো: মোশারাফ হোসেন। সে বিজয়ননগর উপজেলা চান্দুরা ইউনিয়ন এর আব্দুল্লাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জুন) পথিকটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদ আনুষ্ঠানিকভাবে তাঁকে বিজয়নগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। এই নিয়োগ চলতি বছরের ২০ জুন থেকে কার্যকর হয়েছে।

মোশারাফ হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে কাজ করে সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জন করেছেন। পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও এলাকার প্রতি গভীর ভালোবাসা তাকে বিজয়নগরের মানুষের জন্য একটি বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করেছে।

— বিজ্ঞাপন —

নিয়োগপ্রাপ্তির পর মোশারাফ হোসেন বলেন, “আমি পথিকটিভির এই পরিবারের অংশ হতে পেরে আনন্দিত। বিজয়নগরের প্রত্যন্ত এলাকার খবর, মানুষের জীবনযাপন ও সম্ভাবনার কথা তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য।”

পথিকটিভি পরিবার মোশারাফ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্বাস করছে, তার যোগদানে বিজয়নগর উপজেলার সংবাদ কাভারেজ আরও সমৃদ্ধ হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗