ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান আবদুুর রশিদ ভূঁইয়া গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুুর রশিদ ভূঁইয়া গ্রেপ্তার। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের মেড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা।
বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর আহমেদ। তিনি জানান, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ ভূইয়ার বিরুদ্ধে নাশকতা ও হত্যা মামলাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক ছিল।
