দেশের ফটোগ্রাফি অঙ্গনে সৃজনশীলতা, পেশাদারিত্ব ও মানসম্মত কাজের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলছে। সাকসেস এন্টারপ্রেনার অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস (সিজন -১) ২০২৬-এ সেই অবদানের স্বীকৃতি হিসেবে আশু ফটোগ্রাফির CEO/Owner আব্দুল্লাহ আল আবরার (আশির্বাদ) সম্মানিত হন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এমপি নাদিয়া পাঠান (পাপন), এটি এন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, জাসাস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ লিয়াকত আলী, গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা তাসলিমা আক্তার কনিকা, এবং আরও উপস্থিত ছিলেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মেহজাবিন।
আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি উদ্যোক্তাদের কাজকে উৎসাহিত করে, নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয় এবং নিজের ক্ষেত্রে এগিয়ে যেতে আগ্রহ বাড়ায়। আশু ফটোগ্রাফির এই অর্জন তাঁদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতাকে স্বীকৃতি দিল। ভবিষ্যতেও মানসম্মত কাজ ও নতুন উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।