চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বাইশপুরের মতলব সেতু সংলগ্ন বাইপাস সড়কে মিছিলের সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন—জেলার শাহরাস্তি উপজেলার চিতৈষী গ্রামের করিম উল্লাহর ছেলে ইসমাইল হোসেন মেহরাজ (২৪) ও কচুয়া উপজেলার আইনগিরি এলাকার আব্দুস সালামের ছেলে ইয়ামিন হোসেন ইমন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বাংলা’ এবং ‘অবৈধ ইউনুস সরকারের নির্বাচন মানি না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানি না’ স্লোগান দিচ্ছিল। স্থানীয়রা ধাওয়া দিলে মিছিলে থাকা ১৫ থেকে ২০ জন দুটো মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। তবে চারজন পালাতে না পারলেও দুজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, স্থানীয়দের সহযোগিতায় আটক দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।