— বিজ্ঞাপন —

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চলাচল ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ রাখার মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রতীকী চিত্র: ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চলাচল ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তটি বাড়ানো হয়েছে।

— বিজ্ঞাপন —

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ ডিসেম্বরের পর ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

তবে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে ফ্লাইট সেবা চালু রয়েছে। বিমান জানিয়েছে, ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে তাদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবেই ফ্লাইট পরিচালিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও উল্লেখ করেছে যে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম অথবা মদিনা রুটের ফ্লাইটে ভ্রমণ করে সৌদি আরবে যেতে পারবেন।

টিকিট পরিবর্তন, পুনঃনির্ধারণ ও ভ্রমণ-সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের তাদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗