ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানালেন গাজী শাহজাহান জুয়েল
চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের এক সভা আজ বিকাল ৪টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম-১২ সংসদীয় আসনের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল এর চান্দগাঁও বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, সাহাবুউদদীন খোকন, শফিউল আযম,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, পৌরসভা কৃষক দলের সাবেক সদস্য সচিব মনছুর আমিরী, বিএনপি নেতা সালাম ফারুকী, বছিরুল আলম,প্যানেল চেয়ারম্যান বকতিয়ার উদদীন বকুল, আবু বক্কর রায়হান, আবুল হোসেন, সেলিম উদদীন, জসিম উদ্দিন, আরিপ মিয়া, জিন্নাত আলী, নুরুল করিম, রিজুওনাল হক রিজু, আবু বক্কর, নাছির মেম্বার, আবদুল হামিদ, নুরুল হক নুরু, ইমতিয়াজ ইমতু, যুবদল নেতা নাছির উদ্দীন, আবু শহীদ রমজান, খোকন শাহ, মামুনুর রশীদ, আমজাদ হোসেন তালুকদার আজাদ, গাজী দিদার, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম সুজন, নাঈম উদদীন, মাহাতাব উদদীন সবুজ, মুনতাসীর,।
সভায় পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকায় বিএনপির দলীয় প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ এনামুল হক এর পক্ষে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য নেতা কর্মীদের প্রতি অনুরোধ ক্রমে নির্দেশনা প্রদান করেন,এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনাই বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন নেতাদের মধ্যে পূর্বে মতের পথের ভিন্নতা হয়তো ছিলো কিন্তু দলের বৃহত্তর স্বার্থে বর্তমানে এগুলো ভুলে গিয়ে একসাথে কাজ করে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে অবশ্যই সবাইকে একযোগে কাজ করতে হবে। “ভিন্ন জনের ভিন্ন মত,কিন্তু ধানের শীষে ঐক্যমত” এই শ্লোগানে শ্লোগানে আমরা ঐক্যবদ্ধ।”