বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত ফুলপুরে

লেখক: ফয়জুর রহমান
প্রকাশ: ৫ মাস আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফুলপুর পৌর শাখার ২ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট শনিবার বিকাল ৫ ঘটিকার সময় শাহাপুর বড় কুড়ের পাড় মোহাম্মদীয়া তাহফিজুল কুরআন কওমি মাদরাসা মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তুুফা এবং এ কে এম তোজাম্মেল হক রুবেল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুকুনুজ্জামান, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, কুদরত আলী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রুবেল, এ বি এম মেশারফ হোসেন, একে এম সাদেকুল হক, আজাহারুল হক তুলা, হুমায়ুন কবির মিলন আমিনুল হক লিটন, আহসান রানা রুবেল, রাকিবুল হাসান সোহেল, নূর হোসেন রতন, আঃ রহিম ফকির, জোবায়ের হোসেন পরাগ, বিল্লাল হোসেন, আরজ আলী, তফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম মাষ্টার, শফিকুল ইসলাম শফিক, আলমের হোসেন, আবদুল মান্নান মান্না। ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম কামাল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা উলামা দলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা তাতীদলের আহবায়ক আনিসুর রহমান আরিফ, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহিবুল হক টুটুল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন সুজা, ময়মনসিংহ উত্তর জেলা মৎসজীববি দলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন মাষ্টার, ময়মনসিংহ উত্তর জেলা তাতীদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা উলামা দলের সদস্য সচিব এইচ এম শামীম, সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং বিভিন্ন সহোযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ এবং জনতার একাংশ। অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন বিগত ১৭ বছর আমরা সাধীন ভাবে কথা বলতে পারিনাই আল্লাহর রহমতে গত বছর জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের মাধ্য দিয়ে সৈরাচার পতনের মাধ্যমে আজকে আমরা মুক্ত আকাশের নিচে সমাবেশ করতে পারছি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রদান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন এর ট্রেন চলতে শুরু করেছে। আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে নির্বাচন এর মাধ্যমে ক্ষমতায় এসেছে।

বি এনপি ক্ষমতায় যাবার জন্য আন্দোলন করে নাই আমরা জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা আন্দোলন করেছি।আমরা শুধু নিজেরা ভালো থাকতে চায়না আমরা জনগনকে সাথে নিয়ে ভালো থাকতে চায়। দেশের ৮০ ভাগ মানুষ বি এনপিকে ভালোবাসে বিগত ১৭ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে জনগন বিএনপির পাশে ছিল অনেকেই দোয়া করেছে আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করেছে গত ২০২৪ সালের ৫ আগস্ট সৈরাচার এর পতনের মাধ্যমে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট পার্থনা করেন এবং দোয়া চান। নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।