রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে আটটার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে হঠাৎ করেই দুটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত সড়কের ওপর ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিবরণ দিয়ে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, থানার সামনের সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে পড়ে। ককটেল হামলায় কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, ঘটনার পর পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কারা এই বিস্ফোরণের পেছনে জড়িত, তা বের করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।