অভিনব কৌশলে মাদক পরিবহন ব্যর্থ: আশুগঞ্জে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪ কারবারি

অভিনব কৌশলে মাদক পরিবহন ব্যর্থ আশুগঞ্জে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪ কারবারি
অভিনব কৌশলে মাদক পরিবহন ব্যর্থ আশুগঞ্জে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪ কারবারি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে অভিনব কৌশলে গাড়িতে মাদক পরিবহনের চেষ্টা নস্যাৎ করেছে পুলিশ। এসব অভিযানে মোট ২২ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি পিকআপ ও একটি মাইক্রোবাস।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি নীল-হলুদ রঙের পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা গ্রামের মোঃ শফিক (৩৮) এবং ঘাটাইল থানার দক্ষিণপাড়া গ্রামের মোঃ আব্দুল্লাহ (২০)।

অভিনব কৌশলে মাদক পরিবহন ব্যর্থ আশুগঞ্জে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪ কারবারি
অভিনব কৌশলে মাদক পরিবহন ব্যর্থ আশুগঞ্জে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪ কারবারি

একই দিনে সকাল ৭টা ৫ মিনিটে একই এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি নোহা মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপর দুইজন হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আবাদগাঁও (আসামপাড়া) গ্রামের মোঃ লিটন মিয়া (৩৫) এবং টেকারঘাট গ্রামের আফদাল মিয়া (৩৪)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ