অস্ত্র মামলা হতে খালাস পেলেন ঘিওর প্রেসক্লাবের সহ-সভাপতি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার:চার বছর ধরে চলা মিথ্যা অস্ত্র মামলার অভিযোগ থেকে অবশেষে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও ঘিওর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রানা খন্দকার খালাস পেয়েছেন বলে মানিকগঞ্জ জেলা জর্জ কোর্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় দায়েরকৃত বিশেষ ট্রাইব্যুনাল মামলা-১২/২০২২ গতকাল রবিবার (১৫ মার্চ) মিথ্যা প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক তানিয়া ফেরদৌসী তাকে খালাস দেন।

আদালত সূত্রে আরও জানা যায়, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে একজন যুবলীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকার কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি উপ-শহর, আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সরকারি স্থাপনাও হুমকির মুখে পড়ে।
এবিষয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সোহেল রানা খন্দকার পরপর দুটি সংবাদ প্রচার করেন এশিয়ান টেলিভিশনে। অভিযোগ রয়েছে, ওই প্রতিবেদন প্রকাশের পরই প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে একটি মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয়। এরপর দীর্ঘ চার বছর ধরে তাকে মামলার হয়রানি সহ্য করতে হয়।
মামলায় সাংবাদিক সোহেল রানা খন্দকারের পক্ষে মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী মো. মতিউর রহমান দেওয়ান মতিন আইনি লড়াই পরিচালনা করেন।

আদালতের রায়ে সাংবাদিক সোহেল রানা খন্দকার খালাস পাওয়ায় সাংবাদিক মহল হতে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। এ রায় সত্য ও ন্যায়ের বিজয় এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন তারা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ