অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদ ছাড়ছেন, ঝিনাইদহ-১ আসনে ভোটে লড়বেন

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদ ছাড়ছেন, ঝিনাইদহ-১ আসনে ভোটে লড়বেন
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদ ছাড়ছেন, ঝিনাইদহ-১ আসনে ভোটে লড়বেন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন এবং এজন্য তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দেবেন।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।”

‘আপনার পর কে অ্যাটর্নি জেনারেল হবেন’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশ যাকে মনে করে।

গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা ও আসন্ন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর রয়েছে তিনি কবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং ঝিনাইদহ-১ আসনে কোন দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ