অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট যত কোড

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্মার্টফোনে সারাক্ষণ আমরা কোনো না কোনো কাজ করছি। কখনো কথা বলা, কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ত্রোল করা। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্যও হাতে থাকে স্মার্টফোনটি। বলা যায় স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী।

তবে নিত্যসঙ্গী এই অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড সম্পর্কে আপনি জানেন কি? বেশির ভাগ মানুষই জানেন না বেশ কিছু ‘সিক্রেট কোড’-এর কথা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘সিক্রেট কোড’ ব্যবহার করে হিডেন সেটিং অপশন এবং তথ্য আনলক করা যেতে পারে।

এছাড়াও কোড জানা থাকলে আপনি নিজেই দেখে নিতে পারবেন আইএমইআইই নম্বর, ক্যামেরা ইনফরমেশন কিংবা ইনফো মেনু। চলুন, জেনে নেওয়া যাক তেমনই কিছু সিক্রেট কোড সম্পর্কে। প্রথমেই আসি ইনফো মেনুতে। অ্যান্ড্রয়েড ফোনে ইনফরমেশন মেনু সহজে বের করতে চাইলে, কি-প্যাডে #*#4636#*# টাইপ করুন। তাহলে একবারেই আপনি পৌঁছে যাবেন আপনার ফোনের ইনফো মেনুতে।

দ্বিতীয় কোড টি হলো ক্যামেরা ইনফরমেশনের। ফোনের ক্যামেরা ইনফরমেশন জানতে টাইপ করুন *#*#34971539#*#*। আপনার ফোনের ক্যামেরার যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে। ক্যামেরার কোথাও সমস্যা বা পরিবর্তন করতে হবে কি না তাও দেখতে পাবেন এখান থেকে।

আমাদের সবারই নিজেদের ফোনের আইএমইআইই নম্বর জেনে রাখা খুবই জরুরী। খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের আইএমইআইই নম্বর জানতে কি-প্যাডে শুধু টাইপ করতে হবে *#06#। ব্যস, ফোনের স্ক্রিনে চলে আসবে আপনার ফোনের আইএমইআইই নম্বরটি।

এছাড়া আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোনটির এফটিএ সফটওয়্যার ভার্সন জানতে টাইপ করুন *#*#1111#*#*। তেমনি ফোনের হার্ডওয়্যার ভার্সন সম্পর্কে জানতে টাইপ করুন *#*#2222#*#*। অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথ অ্যাড্রেস জানতে চাইলে *#*#232337#*# টাইপ করুন কি-প্যাডে। এছাড়া দ্রুত আপনার ডিভাইস থেকে সব তথ্য মুছে ফেলতে ব্যবহার করতে পারেন এই কোডটি।

 এটিকে একটি ফ্যাক্টরি রিসেট হিসেবে ভাবতে পারেন। এরজন্য কি-প্যাডে টাইপ করুন *2767*3855#। যদি আপনার ফোনের পাওয়ার বোতামের আচরণ পরিবর্তন করতে চান তবে আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন। যখন জরুরী পরিস্থিতিতে আপনার ডিভাইসটি দ্রুত বন্ধ করার প্রয়োজন হয়, তখন #*#7594#*# কোডটি ব্যবহার করতে পারেন। তথ্যপ্রযুক্তি সম্পর্কে এমন মজার, তথ্যবহুল এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗