— বিজ্ঞাপন —

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান বিজয়নগরে হিরন মিয়াকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

‎স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক দল পরিবর্তন একজন ব্যক্তির রাজনৈতিক অধিকার হলেও, কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত বিরোধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠা হলে তা যথাযথভাবে তদন্ত করে দেখা প্রয়োজন। অন্যদিকে, কেউ কেউ তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই দেখছেন না ।
15723
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার

‎৩নং ইছাপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা  বর্তমান তিনি  চম্পক নগর ইউনিয়নের ফতেহপুর গ্রামে বসবাস করছে, হিরন মিয়াএর রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত পাঁচ আগস্টের পর থেকে তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে স্থানীয়দের একটি অংশের দাবি।

‎

— বিজ্ঞাপন —

‎স্থানীয় সূত্র ও একটি পুরোনো নথি সূত্রে জানা যায়, হিরন মিয়া এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ৮ জানুয়ারি ২০১৬ সালের একটি পুরোনো কাগজে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারীদের একটি তালিকায় তার নাম রয়েছে বলে দাবি করা হচ্ছে।

‎

‎সম্প্রতি তিনি আবারও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন—এমন দাবি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা  চলছে। বর্তমানে তিনি বিজয়নগর উপজেলার ফতেহপুর-চম্পকনগর এলাকায় বসবাস করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

‎

‎এদিকে, পাঁচ আগস্টের পর স্থানীয় প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে জমি দখল, মামলা-বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও হিরন মিয়া বিরুদ্ধে উঠেছে বলে,   নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা  দাবি করেছেন।

‎

‎স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক দল পরিবর্তন একজন ব্যক্তির রাজনৈতিক অধিকার হলেও, কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত বিরোধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠা হলে তা যথাযথভাবে তদন্ত করে দেখা প্রয়োজন। অন্যদিকে, কেউ কেউ তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই দেখছেন না।

‎

‎হিরন মিয়ার অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

‎

‎চলমান-পর্ব-১…..

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗