বাংলাদেশ
জাতীয়তাবাদী কৃষক দলের যুক্তরাজ্য শাখার সদস্যসচিব শাহ মো. ইব্রাহীম মিয়াকে কেন্দ্রীয় কৃষক দলের সহ–আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
আগামী
২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার সন্ধ্যা ৭টায় লন্ডনের জাইমা পাঠাগারে এ সংবর্ধনা সভা
অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির সম্মানিত আহ্বায়ক আবুল কালাম আজাদ।
সংবর্ধনা
সভায় সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান আকরাম। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি ও কৃষক দলের
নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের
পক্ষ থেকে জানানো হয়েছে, শাহ মো. ইব্রাহীম মিয়ার নতুন দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে এ সংবর্ধনা সভার
আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য
যে শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া হলেন যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি, লন্ডন
কৃষক দলের সদস্য–সচিব ও বিশিষ্ট সমাজসেবক।
তিনি ছাত্রদল ও যুবদলের রাজনীতির
মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদরকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।