আখাউড়ায় পুলিশের অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া, ১৮ অক্টোবর — ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় নয়াদিল উত্তর পাড়ার রেলওয়ের পশ্চিম পাশ এলাকা থেকে আমির হোসেন (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আমির হোসেন মৃত ফুল মিয়ার ছেলে এবং আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আমির হোসেনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আখাউড়া থানার ওসি (অফিসার ইনচার্জ) বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

ঘটনার বিষয়ে আখাউড়া থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ