বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া, ১৮ অক্টোবর — ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয়। এ সময় মাদক কারবারি মোঃ সেলিম ওরফে গঙ্গা সেলিম (৫৫) কে আটক করা হয়। তার হেফাজত থেকে ৯১ (একানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সেলিমের পিতা মৃত আবুল হাশেম এবং মাতা মৃত সুরাইয়া বেগম। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গঙ্গা সেলিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বাঞ্ছারামপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানিয়েছেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঘটনার বিষয়ে বাঞ্ছারামপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ