— বিজ্ঞাপন —

আখাউড়ায় লক্ষ্মীপূজার প্রতিমার বাজার, ব্যস্ত মৃৎশিল্পীরা

প্রতিমা বিক্রেতা মৃৎশিল্পী নিতাই পাল বলেন, প্রতিমা তৈরির প্রায় সব উপকরণের দাম বেড়েছে। কিন্তু প্রতিমা বিক্রি করে সেই তুলনায় লাভ হচ্ছে না। সকালে বেচাকেনা কম থাকলেও দুপুরের পর ক্রেতার সংখ্যা বাড়ে বলে জানান তিনি। রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, আগে বড় বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রি হতো। নানা কারণে গত চার-পাঁচ বছর ধরে মন্দির প্রাঙ্গণে এ বাজার বসছে। এতে ক্রেতা ও বিক্রেতা—দুই পক্ষই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
63451
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মো মনির হোসাইন : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লক্ষ্মীপূজা উপলক্ষে মাটির প্রতিমা বিক্রির বাজার জমে উঠেছে। ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে বরণ করে নিতে প্রতিমা কিনছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

আগামী রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজা। এ উপলক্ষে আখাউড়া পৌরশহরের রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বসেছে লক্ষ্মী প্রতিমার বাজার। শুক্রবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, সারি সারি করে সাজানো হয়েছে নানা আকারের মাটির প্রতিমা। ক্রেতাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল বেশি।

— বিজ্ঞাপন —

প্রতিমা কিনতে আসা শর্মিলা রায় বলেন, গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি। তবে পছন্দ হওয়ায় একটি ছোট প্রতিমা ৩০০ টাকায় কিনেছেন তিনি।

অন্যদিকে, সন্তানদের পছন্দে ৪০০ টাকায় একটি প্রতিমা কিনেছেন পলাশ সাহা। বাজারে প্রতিমার বৈচিত্র্য কম বলে মনে করেন তিনি।

প্রতিমা বিক্রেতা মৃৎশিল্পী নিতাই পাল বলেন, প্রতিমা তৈরির প্রায় সব উপকরণের দাম বেড়েছে। কিন্তু প্রতিমা বিক্রি করে সেই তুলনায় লাভ হচ্ছে না। সকালে বেচাকেনা কম থাকলেও দুপুরের পর ক্রেতার সংখ্যা বাড়ে বলে জানান তিনি।

রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, আগে বড় বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রি হতো। নানা কারণে গত চার-পাঁচ বছর ধরে মন্দির প্রাঙ্গণে এ বাজার বসছে। এতে ক্রেতা ও বিক্রেতা—দুই পক্ষই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

তিনি আরও বলেন, মৃৎশিল্পীদের কাছ থেকে মন্দিরের পক্ষ থেকে কোনো টাকা নেওয়া হয় না। কেউ স্বেচ্ছায় প্রণামি দিলে তা গ্রহণ করা হয়, তবে এতে কোনো বাধ্যবাধকতা নেই।

দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীপূজাকে ঘিরে নতুন করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আখাউড়ায়। মাটির প্রতিমায় রং ও নকশার ছোঁয়া দিয়ে ক্রেতাদের অপেক্ষায় রয়েছেন মৃৎশিল্পীরা। 

তাঁদের আশা, পূজার আগে বিক্রি বাড়লে কিছুটা স্বস্তি ফিরবে সংসারে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗