আদালত চত্বর থেকে আসামি পলায়ন: দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল রয়েল বড়ুয়া।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামি শাহীন হাতকড়াসহ পালিয়ে যায়। এ সময় আরেক আসামি সজল পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া অপর আসামি শাহীনকেও নিজ বাড়ী বিজয়নগরের কাশিনগর থেকে গ্রেফতার করে পুলিশ ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিকভাবে ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ