
গত ৩ মে ২০২৬, রবিবার দুপুরে চুন্টা বাজার এলাকায় এক সহিংস হামলার ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২) ও তার পরিবারের সদস্যদের উপর অজয় দেব ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আনোয়ার হোসেনসহ তার বাবা হাজী লস্কর মিয়া (৮৫), ভাই মোঃ হাওলাত হোসেন (৪৫), চাচা মোঃ রহিছ মিয়া (৭৫) এবং কাশেম মিয়া (৫৫) গুরুতর আহত হন।
এছাড়া ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে আসা কয়েকজনও আঘাতপ্রাপ্ত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভুইয়া জানান এ এ ঘটনায় সরাইল থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটছে বলে তিনি জানান।
