আশুগঞ্জে নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াতের বিশাল পদযাত্রা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আশুগঞ্জে (১২ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টায়, হোটেল ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইন বক্তব্য রাখেন। সেসময় উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা শাহজাহান ভূইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী এড. মনিরুজ্জামান, মাওলানা আবুল বাশার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আক্তার হোসেন, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খান, জামায়াত নেতা জাইদুল হক, জাবেদ মুন্সি, নুরুজ্জামান, আশুগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডাক্তার খালেদ মুসান্না, সাংবাদিক মোজাম্মেল হক, আশুগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, খলিলুর রহমান প্রমুখ। পরে হোটেল ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে থেকে একটি বিশাল গণ মিছিল বেড় হয়ে আশুগঞ্জের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শহরের গোল চত্বর এলাকা অতিক্রম করে ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে গিয়ে গণ মিছিল’টি শেষ হয়। সেসময় আশুগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর নেতা – কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মুখরিত ছিল এযেনো একপ্রকার উৎসব আমেজ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ