গাইবান্ধার প্রাচীন নাট্যসংস্থা পালিত করলো ১১৫ বছর

লেখক: শাহ্ পারভেজ সংগ্রাম
প্রকাশ: ৪ মাস আগে

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জেলার প্রাচীনতম এই সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থা।

সকল শিল্পী গোষ্ঠীর আয়োজনে ১১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠন চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষ থেকে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

তিনি শোভাযাত্রার পূর্ব আলোচনা সভায় নানাদিক তুলে ধর বক্তব্য দেন।

আরও বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল।

উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যান্য দিনের কর্মসূচির মধ্যে রয়েছে—

১৩ ডিসেম্বর: ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীতানুষ্ঠান।

১৪ ডিসেম্বর: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৫ ডিসেম্বর: সুরবানী সংসদ ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে অন্তরঙ্গ থিয়েটারের আলোচনা, গুণিজন সম্মাননা ও নাটক ৩৬ জুলাই।

১৭ ডিসেম্বর: দিনাজপুরের নাট্য সমিতির শিল্পীদের নাটক তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত হবে।

১৮ ডিসেম্বর: পুরস্কার বিতরণ ও নাটক চারদিকে যুদ্ধ মঞ্চস্থ হবে।