— বিজ্ঞাপন —

‎আশুগঞ্জে সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ

‎সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। এমনকি তাঁর পরিবারকেও নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
16032
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষকরা।
‎
 অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা যুবায়ের আল মাহমুদ, মোহাম্মদ তাজুল ইসলাম, বাংলা প্রভাষক যুবায়ের আল মামুন, ইংরেজি প্রভাষক আবিদা সুলতানা, আইসিটি প্রভাষক ফারজানা শারমিন, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক ইমরান আহমেদ চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. আবুল বাসার, সহকারী মৌলভী মাওলানা রবিউল্লাহ নূরী, মাওলানা আমিনুল হক ও মাওলানা মোজাম্মেল হকসহ শিক্ষকবৃন্দ।
‎
‎সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। এমনকি তাঁর পরিবারকেও নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
‎
‎তিনি বলেন, আল্লাহ পাকের রহমত ও সহযোগিতা থাকলে কোনো ষড়যন্ত্রই প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও সুনাম ক্ষুণ্ন করতে পারবে না। মাদ্রাসার সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে এলাকাবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
‎
‎অধ্যক্ষ আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও সুনাম ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎অনুষ্ঠানে শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার এই নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান, দক্ষতা ও চরিত্র গঠনে মনোযোগী হতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিকতা অনুসরণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
‎
‎নবীনবরণ অনুষ্ঠানটি নবাগত শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষা ও প্রাতিষ্ঠানিক পরিবেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হওয়ার সুযোগ পায়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗