আশুগঞ্জে সেনা অভিযানে ‘পাখি জসিম’ গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ, ওয়াকিটকি উদ্ধার

আশুগঞ্জে সেনা অভিযানে 'পাখি জসিম' গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ, ওয়াকিটকি উদ্ধার
আশুগঞ্জে সেনা অভিযানে 'পাখি জসিম' গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ, ওয়াকিটকি উদ্ধার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক গোপন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাকির মার্কেট এলাকার ‘শাহজালাল পাখির মেলা’ দোকানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা এক নারী সহযোগীকেও আটক করা হয়।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখি জসিম ও মোছা. হোসনা আক্তারের (২৪) কাছ থেকে উদ্ধার করা হয়েছে— ৬৬৫ পিস ইয়াবা,নগদ ১,৩৯,৯২৭ টাকা,তিনটি স্মার্টফোন,একটি ওয়াকিটকি,পুলিশের একটি হ্যান্ডকাফ।

এসময় আরও বলা হয়, পাখি জসিম নবীনগরের মো. তৈয়ব মিয়ার ছেলে হলেও আশুগঞ্জে দীর্ঘদিন ধরে ‘শাহজালাল পাখির মেলা’ নামে দোকান চালিয়ে আসছিলেন। দোকানের আড়ালে চলত তার মাদক ব্যবসা। তিনি স্থানীয়ভাবে ‘পাখি জসিম’ নামে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, জসিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন অভিযানে অংশ নিতেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে সখ্যতা বজায় রেখে প্রভাব বিস্তার করতেন।

আটককৃত নারী মোছা. হোসনা আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে। এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

আশুগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় ‘পাখি জসিম’-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই এলাকায় তার কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। সেনা অভিযানে তার গ্রেপ্তারকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছে স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ