আশুগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আশুগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সন্ধ্যায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল বিকেল ৬টা ৪০ মিনিটে বিশেষ অভিযান চালায়। এ সময় টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সোহেল মিয়া (পিতা: বাছির মিয়া), স্থায়ী ঠিকানা ইকরতলী, বর্তমান ঠিকানা মনিপুর কল্যাণপুর আত্তকাপাড়া বিয়াবাড়ী, থানা: বিজয়নগর।
২. মোঃ আরিফ হোসেন (পিতা: জসিম মিয়া), সাং- কালাছাড়া (তালগাইচ্ছা হাটি), থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ