ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের নিহত আবু সুফিয়ান ২০ মাস পর কবর থেকে তোলা

ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের নিহত আবু সুফিয়ান ২০ মাস পর কবর থেকে তোলা
ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের নিহত আবু সুফিয়ান ২০ মাস পর কবর থেকে তোলা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সুফিয়ান ওরফে রাব্বির (১৯) লাশ প্রায় ২০ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চরপুবাইল গ্রামের চকপাড়া মোড়–সংলগ্ন মসজিদের পাশে কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি ময়নাতদন্তের জন্য তোলা হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার লাশ কবরে রাখা হয়।

নিহত আবু সুফিয়ান চরপুবাইল গ্রামের ছেলে। তাঁর পরিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় মাওনা শহীদি মোড় এলাকায় গুলি লেগে তিনি আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাওনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তবে মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়া ১৭ আগস্ট কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় ২০২৫ সালের ২ ডিসেম্বর জুলাই যোদ্ধা লেবু মিয়া বাদী হয়ে শ্রীপুর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির গাজীপুর জেলা পুলিশের উপপুলিশ পরিদর্শক আবু নোমান জানান, ছাত্র-জনতার আন্দোলনে লাঠিচার্জ ও গুলিতে আহত হন আবু সুফিয়ান। আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে দাফনের কারণে আদালত ২২ ফেব্রুয়ারি কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী বুধবার লাশ তোলা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ