কসবায় প্রাইভেটকারে মাদক পাচার: ৮ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

লেখক: Arisha Eme
প্রকাশ: ৬ দিন আগে
কসবায় প্রাইভেটকারে মাদক পাচার: ৮ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাইভেটকারে করে মাদক বহনের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টা ৪৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উপজেলার কসবা পৌরসভার টি আলী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার আটক করা হয়।

পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. ইমাম কাউসার (৩৮), তিনি গাজীপুর সদর উপজেলার বাদে কলমেশ্বর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • কসবায় প্রাইভেটকারে মাদক পাচার: ৮ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার