এনটিভির স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত চলে গেল না ফেরার দেশে

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের সাংবাদিক, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত (৫৪) আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাত ছিলেন ১০ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার পিতা মরহুম এসকেন্দার আলী সরদার । তিনি গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।

আগামীকাল শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এবং বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।

সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু। এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে তিনি সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ