এনসিপির সমাবেশে হামলা : কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ, বিক্ষোভ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৬ টা থেকে মহাসড়কের কাউতলী এলাকায় অবস্থান নেন তারা। এ সময় কুমিল্লা-সিলেট লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা জেলা শহরের টেঙ্কেরপাড়স্থ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। এর ১৫-২০ মিনিট পর আন্দোলনকারীরা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে সড়ক ছেড়ে দেন।

এ সময় ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ