এনার্জি পেতে চা-কফির পরিবর্তে অভ্যাস করুন ৬ জিনিসের

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফিতে চুমুক না দিলে যেন শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে না। তবে জানলে অবাক হবেন, এই দুই ধরনের পানীয়তেই ক্যাফেইন আছে। এছাড়া নিয়মিত চা বা কফি খেলে অ্যাসিডিটি, বদহজমের ঝুঁকিও বাড়ে।

 

বিশেষজ্ঞদের একাংশ আবার অন্য কারণেও চা বা কফি ঘন ঘন খেতে বারণ করেন। এই দুই পানীয় আমাদের স্ট্রেস হরমোন বাড়িয়ে দিতে পারে। যা শরীরের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কফি বা চা পান করলেই যে শুধু এনার্জি মেলে এ ধারণা পুরোপুরি ভুল। কফি বা চা ছাড়াও চাঙ্গা থাকা সম্ভব, সেটি কীভাবে জেনে নিন-

 

বিজ্ঞাপন

 

শ্বাসের ব্যায়াম করুন

 

মস্তিষ্ককে সক্রিয় করতে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে শরীর দুর্বল ও ক্লান্ত লাগে। এজন্য নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। পাঁচ মিনিট টানা এটি করতে পারলে একদম ঝরঝরে চাঙ্গা লাগবে নিজেকে।

 

বিজ্ঞাপন

 

আরও পড়ুন

 

উচ্চ রক্তচাপ কমাতে যেভাবে সাহায্য করে মৌরি

হঠাৎ ভুঁড়ি বেড়ে যাচ্ছে, লিভার সিরোসিসের লক্ষণ নয় তো?

 

পানি পান করুন

 

বিজ্ঞাপন

 

অনেক সময় শরীরের পানির অভাব আমরা টের পাই না। আর চা বা কফি বেশি পান করলে শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। আসলে মস্তিষ্কের অধিকাংশটাই পানি দিয়ে তৈরি। তাই পানির অভাব হলেই কাজ করে না ব্রেন। ব্রেন চাঙ্গা রাখতে নিয়মিত পানি পান করুন।

 

স্বাস্থ্য়কর খাওয়াদাওয়া

 

স্বাস্থ্যকর খাওয়াদাওয়া ভীষণভাবে জরুরি। স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয় প্রসেসড খাবার, রেড মিট, ফাস্টফুড। এ ধরনের খাবারের বদলে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেলে স্ট্রেস কম হয়। যা ব্রেনের জন্য জরুরি।

 

বিজ্ঞাপন

 

ঘুমের আগে ফোন নয়

 

অনেকেই ঘুমের আগে ফোন ঘাঁটতে পছন্দ করেন। এতে শরীরের ক্ষতি ছাড়া লাভ নেই। কারণ ফোনের ব্লু রে চোখের মধ্যে অনবরত চাপ ফেলে। যা অপটিক নার্ভকে দুর্বল করে। পাশাপাশি ব্রেনের ক্ষতির কারণ। তাই ঘুমের আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে ফোন দূরে রাখুন।

 

পর্যাপ্ত ঘুম

 

বিজ্ঞাপন

 

আমরা যতক্ষণ জেগে থাকি, ততক্ষণ আমাদের মস্তিষ্কও জেগে থাকে। আর পুরো সময়ই মস্তিষ্ক কিছু না কিছু কাজ করে। তাই ব্রেনের বিশ্রামও জরুরি। যথাযথ বিশ্রাম পেলে আর সমস্যা হয় না মস্তিষ্কের।

 

সূত্র: এবিপি লাইভ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ