এসএসসি পরীক্ষা শেষে খালার বাড়িতে এসে লাশ হলেন রিদম

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি,কুড়িগ্রামের উলিপুরে এসএসসি পরীক্ষা শেষে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত রিদম বাবু রংপুরের কোতোয়ালি সদরের ভোগিপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমেরতল এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানায়, রিদম এসএসসি পরীক্ষা শেষে উলিপুরের কদমেরতল এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে তার খালাতো বোনসহ বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে নামেন। এসময় পানিতে ডুবে যায় রিদম। পরে তার খালাতো বোনের চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে গরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরের পানি ডুবে এক কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗