ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, শার্শায় কোদাল হাতে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, শার্শায় কোদাল হাতে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, শার্শায় কোদাল হাতে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পাঁচ দশক আগে জিয়াউর রহমান যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, সেই উলশী খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলায় ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাবার স্মৃতিবিজড়িত এই কর্মসূচির সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে মাটি কেটে খনন কাজে অংশ নেন, যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি লাভ করে এবং এলাকার সেচব্যবস্থা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে খালটির নাব্যতা ফিরিয়ে এনে কৃষি, পানি নিষ্কাশন ও স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ