— বিজ্ঞাপন —

করাচীতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড় পদক্ষেপ, ১৪৩টি ভবন সিলগালা

করাচীর অ্যাডমিন সোসাইটিতে একটি ৬ তলা ভবন ধসে পড়ার মর্মান্তিক ঘটনার পর সিন্ধু সরকার ও জেলা প্রশাসন অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে।
79108
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৭ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

পাকিস্তানের করাচীর অ্যাডমিন সোসাইটিতে একটি ৬ তলা ভবন ধসে পড়ার মর্মান্তিক ঘটনার পর সিন্ধু সরকার ও জেলা প্রশাসন বড় ধরনের অভিযানে নেমেছে। সিন্ধু জুড়ে অবিলম্বে বেআইনি ভবন নির্মাণ বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে করাচী শহর জুড়ে প্রায় ১৪৩টি নির্মাণাধীন অবৈধ ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, অ্যাডমিন সোসাইটিতে ভেঙে পড়া ৬ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। দুর্ঘটনার সময় ওই ভবনে কর্মরত একাধিক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা স্বজনদের জীবিত ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের কাছে প্রহর গুনছেন।

— বিজ্ঞাপন —

সিন্ধুর মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন এবং সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটি (এসবিসিএ) অ্যাডমিন সোসাইটিসহ আশেপাশের এলাকা ও পুরো করাচী শহর জুড়ে তাদের তৎপরতা জোরদার করেছে।

করাচীর কমিশনার হাসান নকভির দেয়া তথ্য অনুযায়ী, শহরের বিভিন্ন জেলায় মোট ১৪৩টি বেআইনি ও অননুমোদিত নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ জেলায় ৩৬টি, পূর্ব জেলায় ৩৫টি, মধ্য জেলায় ২০টি, পশ্চিম জেলায় ১২টি, মলীর জেলায় ৭টি এবং কিয়ামাড়ী জেলায় ৪টি ভবন রয়েছে।

করাচীর কমিশনার সংশ্লিষ্ট সকল ডেপুটি কমিশনারকে কোনো ধরনের পক্ষপাত ছাড়াই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অ্যাডমিন সোসাইটি ও তার আশেপাশের এলাকায় অবৈধ ভবন সিলগালা করার পাশাপাশি তা ভেঙে ফেলার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

অধিকন্তু, স্থানীয় সরকার সচিব সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির ডিজিকে নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত অবৈধ নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করা হয়। এমনকি আদালতের স্থগিতাদেশ বা ‘স্টে অর্ডার’ থাকলেও নির্মাণকাজ অবিলম্বে বন্ধ রেখে সংশ্লিষ্ট মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

জারি করা নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, অনুমোদন ছাড়া বা অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে জেলা প্রশাসন ও ডেমোলিশন কমিটির সহায়তায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অবিলম্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে।

সূত্র: ARY News Urdu

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗